Posts

Showing posts from October, 2020

বেখেয়ালি ভালবাসা পর্ব ৯

 গল্পঃ #বেখেয়ালি_ভালবাসা লেখাঃ সাবেরা সুলতানা রশিদ #পর্ব_৯ ২৫. সৈকতের এতদিনের মনের মধ্য তিল তিল করে গড়ে তোলা নিজের  পৃথিবীটা আজ একনিমিষে সব এলোমেলো হয়ে গেল ।  মনে হচ্ছে কোন এক সুনামি এসে মুহূর্তের  মধ্যে তার তান্ডব খেলা দেখিয়ে সব লন্ডভন্ড করে দিল।  সৈকত কাঁদছে ,চিৎকার  করে কাঁদছে বুকের ভিতরের জমাট কষ্টগুলো আজ চোখ দিয়ে ঝরছে।  কে বলছে পুরুষ মানুষ শতকষ্টেও কাঁদতে পারে না !!!? আজ সৈকতের চারিপাশের  প্রকৃতি স্বাক্ষি। এই রাত,এই রাতের আকাশ,আকাশের বুকে জ্বল জ্বল করে জ্বলতে থাকা তারাগুলি সবাই আজ স্বাক্ষী।  সবাই আজ সৈকতের ব্যথায় ব্যথিত  হয়ে যাচ্ছে।  সৈকত কিছুসময় পর নিজেকে একটু সামলে বাইকে উঠে বসে ।  সৈকত বাড়ি ফিরে নিজের রুম থেকে কিছু জিনিস নিয়ে তাড়াতাড়ি  করে আবার বেরিয়ে যায় ।  মেঘ একা একা বসে আছে নার্সিং হোমের কেবিনে। বার বার ডাক্তারদের কাছ থেকে  খবর নিচ্ছে বাবা এখন কেমন আছে?? দুই তিনজন বড় ডাক্তার সবসময় চৌধুরী সাহেবের পাশে আছে।  ডাক্তার সব খবরই মেঘকে দিচ্ছে।  অনেক রাত হয়ে গেছে মেঘের মনের ভিতর কেমন যেন অস্থিরতা কাজ...

বেখেয়ালি ভালবাসা ৮

 গলঃ #বেখেয়ালি_ভালবাসা লেখাঃ #সাবেরা_সুলতানা_রশিদ #পর্ব_৮ ২২. সৈকত অফিসে আসার কিছুক্ষন পরই সুইটি সৈকতের অফিস রুমে আসে।  এমনিতে সকাল থেকে সৈকতের মন মেজাজ ভাল নেই  । তার উপর সুইটি কে দেখে সৈকতের মেজাজটা আরো বিগড়ে গেল। সৈকত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ।   —এখানে কেন এসেছো তুমি?? —আমি তোমাকে সরি বলতে এসেছি।  —সরি!!? —হ্যা সরি।  —তোমার কি মনে হয় সরি বললে সব কিছু ঠিক হয়ে যাবে?? —আমি জানি ঠিক হবে না। কিন্তু মনে তো  একটু সাত্বনা পাব যে অন্তত তোমাকে সরি বলার সুযোগ টুকু পেয়েছি।  —তোমার লজ্জা করছে না এ কথা গুলো বলতে !!?নিজে এত কিছু করলে আর এখন বুক ফুলিয়ে আমার সামনে এসে ন্যাকামি করছো।  সুইটি একটু কান্না জড়িত  কন্ঠে বলে  আসলে দোষ সব আমার । আমি যদি সেদিন তোমাকে জোর না করতাম তাহলে  হয়তো এমন কিছু ঘটতো না। কোথা থেকে যে সেদিন কি হয়ে গেল --- আর তুমিও আমাকে এমন ভাবে ---- —শাট আপ সুইটি । আর একটা কথাও বলবে না তুমি। আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে আমি মেঘ ভেবে তোমার কাছে গিয়েছিলাম। কিন্তু তুমি কি করলে !!?? —কি করেছি আমি!?? —আবার জিঙ্গাসা করছো কি করেছো?? আসলে ত...

বেখেয়ালি ভালবাসা ৭

 গল্পঃ #বেখেয়ালি_ভালবাসা লেখাঃ #সাবেরা_সুলতানা_রশিদ (#পর্ব_৭) ১৯. পাঁচ দিনের মাথায় সৈকত তার অফিসিয়াল ট্যুর শেষ করে বাসায় ফিরে আসে উদভ্রন্তের মত। বাসায় ফিরে সৈকত অনুভব করে বাসার পরিবেশটা কেমন যেন একটু থমথমে ভাব।  বাসায় ফেরার পর কারো সঙ্গে সৈকতের কথা হয়নি ঠিক কিন্তু বাসায় ঢুকেই সৈকতের  মনে হল আগের সেই আনন্দমুখর পরিবেশ টা যেন মলিন হয়ে গেছে।  সৈকত একটা কাজের মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে বাসার অন্যে সবাই কোথায় কাউকে দেখা যাচ্ছে না।  কাজের মেয়েটা বলেঃ —সবাই বাইরে আছে। আর বড় ম্যাডাম অনি বাবুকে ঘুম পড়াছে।  —ঠিক আছে আমি রুমে যাচ্ছি । আমাকে এক মগ কফি দিস একটু পরে।  —আচ্ছা ।  সৈকত নিজের রুমে ঢুকতেই রুমটা সৈকতের কাছে  কেমন যেন ফাঁকাফাঁকা মনে হয়।  রুমের চারিদিক চোখ বুলিয়ে দেখে  রুমের জিনিসপত্র তো ঠিকই আছে তাহলে কেন এমন মনে হচ্ছে যে রূমটা ফাঁকা।  এই পাঁচ দিন বাসার বাইরে থেকে এসে কেমন যেন অন্যরকম লাগছে সবকিছু।  সৈকত ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীর এলিয়ে দেয় । পাশ থেকে ল্যাপটপ টা নিয়ে অন করতেই কয়েকটা ইমেল আসে । অফিসিয়াল কোন ই-মেল হবে ভেবে  ই-...

বেখেয়ালি ভালবাসা পর্ব ৬

 #বেখেয়ালি_ভালবাসা লেখাঃ #সাবেরা_সুলতানা_রশিদ #পর্ব৬ ১৬. মেঘ চুপচাপ শুয়ে পড়ে আর কোন কথা না বলে। সৈকত ও লাইট অফ করে শুইয়ে পড়ে।  একটু পরে মেঘ শুনতে পায় সৈকতের নিশ্বাস  টা ভারী হয়ে গেছে। তারমানে সে এখন ঘুমাচ্ছে। মেঘ বালিশে মুখ গুজে কান্নায় ভেঙ্গে পড়ে।  সৈকত প্রথম থেকে যেভাবে ছিল তাও ভাল ছিল ওর আচরণে কষ্ট পেলেও আশে পাশেই থাকা যেত। কিন্তু হঠাৎ করে মানুষটা ভালবাসায় সিক্ত করে আবার দূরে ঠেলে দিচ্ছে না এটা কে দূরে বলা যাবে না,ছুড়ে ফেলে দিচ্ছে।   মেঘ কি করবে !!?কিভাবে সবটা সামলাবে বুঝতে পারে না।  কান্না করতে করতে কখন যে একটু ক্লান্ত চোখটা বুজে এসেছিল মনে নেই । হঠাৎ আযানের শব্দ কানে আসতেই ঘুম ভেঙ্গে যায় মেঘের। নিঃশব্দে উঠে এসে ওযূ করে অশান্ত মনটাকে একটু শান্ত করার জন্য নামাজে দাড়িয়ে পড়ে।  নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে সাহায্য চাই প্রাণ খুলে।  তারপর বেলকনিতে দাঁড়িয়ে  বাইরে পাখির কিচিরমিচির  ডাক শুনতে থাকে ।  নামাজ পড়ার পর মেঘের মনটা অনেকটাই হাল্কা হয়ে যায় ।  মেঘ রুমে এসে সৈকতের  অফিসে যাওয়ার ড্রেস গুলো সব বের করে নীচে চলে য...