বেখেয়ালি ভালবাসা ১০
গল্পঃ #বেখেয়ালি_ভালবাসা লেখাঃ #সাবেরা_সুলতানা_রশিদ #পর্ব_১০ ২৮. সৈকত বেলকনিতে দাঁড়িয়ে রাতের ঘুমন্ত শহর টাকে দেখছে । আকাশের তারা গুলো মিটমিট করে জ্বলছে । ঠান্ডা বাতাসে কাপুনি ধরে যাচ্ছে তারপরও সৈকত বেলকনিতে দাঁড়িয়ে ভাবছে কি করে কি করা যায় !! যদিও তখন বাবা তার অপূর্ণ ইচ্ছাটা কি সেটা বলে নি । কিন্তু সৈকত সেটা বেশ বুঝতে পেরেছে । বাবা তখন মেঘের কথাই বলছিল। সৈকত ভাবে মেঘ কে এভাবে কষ্ট দেওয়া আমার একদমই উচিত হয়নি। যে মেয়েটা তার সবকিছু উজাড় করে আমাকে এতটা ভালবাসলো আর আমি তাকে ------!! শুধুমাত্র বাবার উপর রাগ দেখিয়ে !! আচ্ছা আমিও যে মেঘকে ভালবাসি সেটা কি মেঘ নিজ থেকে বুঝতে পারে না!?? এতদিন যা করেছি সেটাতো সবটাই বাবাকে ভুল বুঝে করেছি । কিন্তু আজ !!? আমার সব ভুল গুলো ভেঙ্গে দিয়ে যে মানুষটি আমার চোখের সামনে থেকে মিথ্যার জালটা সরিয়ে দিল তাকেই প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছি---- না এটা ঠিক করছি না আমি । কিন্তু মেঘ সে কেন আমার উপর জোর খাটাল না!? কেন এখান থেকে আমার কথা মত চলে গেল?? কেন একবারের জন্যেও বললো না যে সে এ বাড়ি ছেড়ে যাবে না,আম...