তিনিই আমার রব৷ Book: He is my lord

 বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সে বেশ গরীব। জুম'আর সালাত আদায়ের জন্য যাচ্ছিল। দেখতে পেল, একলোক একটা দানবক্স নিয়ে মানুষকে দানে উৎসাহিত করছে। সে বলছে, 'বান্দা, তুমি ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করব।' ছাত্রটা পকেট হাতড়ে পাঁচ টাকা পেল। পুরাটাই সে দানবক্সে দিয়ে দিল। তার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল, 'হে আমার রব, আমি দরিদ্র সত্ত্বেও ব্যয় করেছি। তাই আপনি আপনার ধনভাণ্ডার থেকে আমার জন্য ব্যয় করুন।' রাতে তাকে তার ভাই দেখতে এলো। ভাই তাকে জানাল যে, তার কাছে কিছু টাকা-পয়সা এসেছে। যার সবই তার দরকার নেই। তাই দুই হাজার টাকা সে তার ভাইকে দিতে এসেছে। এই তো, আল্লাহ্ তার জন্য ব্যয় করলেন।

.

অনেক আগে এক ম্যাগাজিনে একটা ঘটনা পড়েছিলাম। এক মহিলা লিখেছিল, এক সকালে তার ঘরের দরজায় কড়া নাড়ে এক ভিক্ষুক। মহিলা তার ব্যাগ থেকে একশ টাকার শেষ নোটটা বের করে দিয়ে দেয় ভিক্ষুককে। মহিলাটার অন্তর শুধু বলছিল, 'আল্লাহ্, দশগুণ বাড়িয়ে দিন। দশগুণ বাড়িয়ে দিন।'


মহিলা যথারীতি রান্নাঘরে প্রবেশ করল। নিজের আর স্বামীর জন্য নাস্তা তৈরি করল। স্বামী ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া শুরু করল। একটু পর বলল, 'গত রাতে আমার কাছে তোমার জন্য একটা চিঠি এসেছিল।' স্ত্রী চিঠিটা খুলে দেখার জন্য উঠে গেল। চিঠির খামটা খুলতেই চোখে পড়ল ব্যাংকের চেক। এক পত্রিকায় প্রবন্ধ লেখার পুরস্কারস্বরূপ কিছু টাকা। তারচেয়েও তাজ্জবের ব্যাপার টাকার পরিমাণ এক হাজার টাকা। একেবারে কড়ায়-গণ্ডায় দশগুণ।

.

[আল্লাহর নাম 'আশ-শাকূর' (গুনগ্রাহী) অধ্যায় থেকে চয়নকৃত]


বই: তিনিই আমার রব

লেখক: শাইখ আলী জাবির আল ফীফী

প্রকাশনী: সমকালীন প্রকাশন


One of the students of the university.  She is very poor.  Jum'ar was going to perform the prayer.  I saw a man with a donation box encouraging people to donate.  He says, 'Man, you spend, I will spend for you.'  The student got five rupees in his pocket.  He gave the whole thing to the donation box.  He had a firm belief in his heart, 'O my Lord, I have spent in spite of my poverty.  So you spend for me from your treasury. '  At night his brother came to see him.  The brother told him that he had received some money.  He doesn't need everything.  So he came to give two thousand rupees to his brother.  This is what God has spent for him.

 .

 I read an incident in a magazine a long time ago.  One woman wrote that one morning a beggar knocked on her door.  The woman took out the last note of one hundred rupees from her bag and gave it to the beggar.  The woman's heart was just saying, 'God, increase it tenfold.  Increase it ten times. '


 The woman entered the kitchen as usual.  She made breakfast for herself and her husband.  The husband woke up and started eating breakfast.  After a while he said, 'I received a letter from you last night.'  The wife got up to open the letter.  As soon as I opened the envelope of the letter, I saw the bank check.  Some money as a reward for writing an article in a magazine.  Even more surprising is the amount of money is one thousand rupees.  Absolutely tenfold.

 .

 [Selected from the chapter 'Ash-Shakur' (Gungrahi) of Allah]


 Book: He is my Lord

 Author: Sheikh Ali Jabir Al Fifi

 Publications: Contemporary Publications


Comments