দুনিয়াবি পরীক্ষা.....৷৷ Worldly Test

 কি দরকার ছিল এতসব খারাপ ঘটনার?


আপনার আমার  কাছে যেটা খারাপ সেটা অন্যের কাছে খারাপ নাও হতে পারে। যেমন ধরুন আমার /আপনার চাকরি চলে গেল। আপনার এখন মাথায় হাত। আপনি বাড়ি ভাড়া দিবেন কী করে? ছেলে মেয়ের পড়ার খরচ দিবেন কী করে? আপনার কাছে তখন মনে হবে, আল্লাহ আমার সাথে এরকম কীভাবে করতে পারলো? কিন্তু আমি আপনার চাকরি চলে যাওয়াতে খুব খুশি কারণ আপনার জায়গায় আমাকে নেওয়া হয়েছে। আমি গত পাঁচ বছর ধরে বেকার ছিলাম এবং আল্লাহ আমাকে কত দয়া করে চাকরিটা দিয়েছেন! আমি এখন আমার পরিবারকে একটা সচ্ছল জীবন দিতে পারবো। আমার অসুস্থ বাবা-মার চিকিৎসা করাতে পারবো। আমার এক রুমের ঘিঞ্জি ভাড়া বাড়ি ছেড়ে মোটামুটি একটা দুই রুমের বাসা নিয়ে পরিবারের সাথে একটু আরামে হলেও থাকতে পারবো। আপনি আল্লাহ্‌র প্রতি বিশ্বাস হারিয়ে নামায পড়া ছেড়ে দিলেন, আর এদিকে আমি আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞ হয়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায পড়া শুরু করলাম।


আল্লাহ্‌ আপনাকে একটা ছোট পরীক্ষা দিয়েছিলেন। আপনি সেটায় ফেল করলেন। “অনেক সময় তোমরা এমন কিছু পছন্দ করো না, যা আসলে তোমাদের জন্য ভালো; অনেক সময় তোমরা এমন কিছু পছন্দ করো, যা আসলে তোমাদের জন্য খারাপ। আল্লাহ যা জানেন, তা তোমরা জানো না।” [বাকারাহ ২:২১৬]


ধরুন আপনার এক কঠিন অসুখ হল। আপনি বিছানায় শুয়ে চিন্তা করছেন, আমার মতো পাঁচ ওয়াক্ত নামাজি একটা মানুষকে আল্লাহ কিভাবে এরকম অসুখ দিল? ইসলাম ধর্মটা সত্যিই ধর্ম তো? আল্লাহ বলে আসলেই কেউ আছে তো? কিন্তু ওদিকে যেই ডাক্তার আপনার চিকিৎসা করছে, সে মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে তাকে আপনার মত একটা কেস দেওয়ার জন্য। সে আপনার চিকিৎসার উপর পেপার লিখে পি এইচ ডি করে ফেলবে। তারপর তার রিসার্চ ব্যবহার করা হবে হাজার হাজার মানুষের চিকিৎসার জন্য। আপনার কঠিন অসুখের ফলে যত রিসার্চ হবে, চিকিৎসা বিজ্ঞানের যত উন্নতি হবে এবং তার কারণে যত রোগীর চিকিৎসা সহজ হয়ে যাবে, সেদিক থেকে চিন্তা করলে আপনার সেই কঠিন অসুখ হওয়াটা মানব জাতির জন্য একটা বিরাট সুখবর। কিন্তু আপনি সেটা বুঝতে পারলেন না। আপনি যদি সত্যিই দাবি করেন যে আপনি আল্লাহ্‌র জন্যই পাঁচ ওয়াক্ত নামায পড়েন, ৩০টা রোযা রাখেন, তারাবিহ পড়েন, যাকাত দেন, কিন্তু তারপর আপনার কোন বড় বিপদ হলে আল্লাহ্‌র উপরই বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আপনার ইবাদতগুলো কতখানি আল্লাহ্‌র জন্য এবং কতখানি ‘লোকে কি বলবে’ সে জন্য, সেটা নিয়ে আপনার আরেকবার ভেবে দেখা উচিত। “যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, এটাই প্রকাশ করার জন্য যে, তোমাদের মধ্যে কে  আসলেই ভালো  কাজ করে। আল্লাহর প্রচণ্ড ক্ষমতা এবং কর্তৃত্ব, তিনি অত্যন্ত ক্ষমাশীল।” [মূলক ৬৭:২]


আপনার স্বল্প বুদ্ধিতে যেটা খারাপ মনে হয় সেটা মানব জাতির জন্য ভালোও হতে পারে। আপনি মনে করতে পারেন যে, আপনি যে ব্যবসাটা অনেক চেষ্টা করেও ধরতে পারলেন না, সেটা যদি আপনি পেতেন, তাহলে আপনার, আপনার পরিবারের অনেক মঙ্গল হতো, অনেক গরিব লোকের চাকরির জোগান হতো। কিন্তু আপনি ভবিষ্যৎ জানেন না। আল্লাহ্‌ জানেন যে আপনাকে এই ব্যবসা করতে দিলে বরং আপনি ব্যবসায় লোকসান করে নিজেকে তো শেষ করতেনই, একই সাথে আপনার পরিবারের সর্বনাশ করতেন, অনেকগুলো গরিব লোকের বেতন না দিয়ে তাদেরকে চরম কষ্টে ফেলতেন, বিদেশের ক্লায়েন্টের কাছে দেশের দুর্নাম করতেন। যার ফলে তারা হয়তো এর পর বাংলাদেশের সাথে ব্যবসা করার কথা আর চিন্তাও করবে না। এভাবে আমাদের দেশ কোটি কোটি টাকার প্রজেক্ট হারাবে। সুতরাং নিজেকে সবসময় কোন কিছু করার জন্য সবচেয়ে যোগ্য মানুষ মনে করবেন না। আপনার চেয়ে আরও অনেক যোগ্য মানুষ পৃথিবীতে আছে, যাদেরকে আল্লাহ্‌ সুযোগ দেবার প্রয়োজন মনে করেন নি। “তোমরা কি দেখো না: কিভাবে আল্লাহ আকাশগুলোর এবং পৃথিবীর সবকিছুকে তোমাদের ভালোর জন্যই নিয়োজিত করেছেন  এবং তোমাদের উপরে কত প্রকাশ্য এবং গোপন কল্যাণ দিয়েছেন? তারপরেও কিছু মানুষ আল্লাহকে নিয়ে খামোখা তর্ক করে, যেখানে তাদের কোনো জ্ঞান নেই, কোনো পথনির্দেশ নেই, নেই কোনো নিশ্চিত জ্ঞান সমৃদ্ধ বই।” [লুকমান ৩১:২০]


আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে, যা কিছুই ভালো তা আসে আল্লাহর পক্ষ থেকে, আর যা কিছুই খারাপ তা হয় শয়তানের কারণে, এতে আমাদের কোনো হাত নেই। ভুল ধারণা। ভালো মন্দ সবকিছুই আল্লাহ্‌ সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনে ভালো যা কিছু হয়, তা আল্লাহ্‌র অনুগ্রহে এবং যা কিছু খারাপ হয়, তা আমাদেরই দোষে, আল্লাহ্‌র অনুমতিতেঃ … যখন ভালো কিছু হয়, তারা বলে, “এটা আল্লাহর পক্ষ থেকে”, আর যখন খারাপ কিছু হয়, তারা বলে, “এটা তোমার (মুহম্মদ) কারণে হয়েছে।” তাদেরকে বলো, “দুটোই আসে আল্লাহর পক্ষ থেকে।” এই মানুষগুলোর সমস্যা কি যে তারা কিছুতেই বোঝে না তাদেরকে কি বলা হচ্ছে? তোমার উপরে ভালো যা কিছু হয়, তা আল্লাহর পক্ষ থেকে, আর যা কিছু খারাপ হয়, তা তোমার কারণে। … [৪:৭৮-৭৯]


“আমার অনুসারীদের উপরে তোমার (শয়তান) কোন ক্ষমতা থাকবে না , কিন্তু ওই সব পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করে।” [১৫:৪২] যখন সব ফয়সালা হয়ে যাবে (কিয়ামতের দিন), তখন শয়তান বলবে, “আল্লাহ তোমাদেরকে সত্যিকারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু সেগুলো ছিল সব মিথ্যা। তোমাদেরকে শুধু ডাকা ছাড়া আমার আর কোন ক্ষমতা ছিল না তোমাদের উপরে। তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। তাই আমাকে কোনো দোষ দিয়ো না বরং নিজেদেরকে দোষ দাও।”… [১৪:২২]


সুতরাং অন্যায় করে বলবেন না যে সব শয়তানের দোষ, শয়তান না থাকলে আপনি সেই অন্যায়গুলো করতেন না। শয়তান শুধুই আপনাকে আইডিয়া দেয়, আপনি নিজে জেনে শুনে অন্যায়গুলো করেন। আপনার সিদ্ধান্তের স্বাধীনতার অপব্যবহারের জন্য আপনি দায়ী, শয়তান নয়। আপনার টেবিলে একটা কম্পিউটারের ম্যাগাজিন পড়ে আছে, আর সামনে টিভিতে এমটিভি চ্যানেলে ব্রিটনি স্পিয়ারস নামে একজন শিক্ষিত, বয়স্ক, দুই সন্তানের মা, নামমাত্র কাপড় পড়ে লাফালাফি করছে। আপনি টিভি বন্ধ করে ম্যাগাজিনটা না পড়ে যদি টিভির দিকে ‘হা’ করে তাকিয়ে থাকার সিদ্ধান্ত নেন, তাহলে সেটাতে শয়তানের দোষ নেই, পুরোটাই আপনার দোষ। সুতরাং মনে করবেন না যে, শয়তান না থাকলে আপনি ফেরেশতা হয়ে যেতেন।


তাহলে আল্লাহ মানুষকে এভাবে বানালো না কেন, যেন তারা খারাপ কাজ করতে না পারে?


আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, যারা কোন খারাপ কাজ করতে পারে না। তাদের সেই সিদ্ধান্তের স্বাধীনতা নেই। মানুষ এবং জ্বিন জাতিকে বানানোর উদ্দেশ্য ছিল না আরও দুটো বুদ্ধিমান সত্ত্বা সৃষ্টি করার, যাদের কোন সিদ্ধান্তের স্বাধীনতা থাকবে না। আমাদেরকে নিয়ে আল্লাহর এক মহাপরিকল্পনা রয়েছে যেটা আমরা বুঝি না। সেই মহাপরিকল্পনার জন্য আল্লাহ আমাদেরকে এবং জ্বিন জাতিকে বুদ্ধিমান এবং একই সাথে সিদ্ধান্তের স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। আমরা অনেকে সেই সিদ্ধান্তের স্বাধীনটা ব্যবহার করে খারাপ কাজের সুযোগ থাকার পরেও ভালো কাজ করি, আবার অনেকে ভালো কাজের সুযোগ থাকার পরেও খারাপ কাজ করি। আমাদের সিদ্ধান্তের জন্য আমরাই দায়ী।


Courtesy : ওমর আল জাবির



What was the need for so many bad events?


 What is bad for you may not be bad for others.  Suppose my / your job is gone.  Hands on your head now.  How do you rent a house?  How do you pay for the education of boys and girls?  You will then think, how could God do this to me?  But I am very happy to leave your job because I have been taken in your place.  I have been unemployed for the last five years and how kind God has given me the job!  I can now give my family a prosperous life.  I can treat my sick parents.  I can leave my crowded one-room rented house and live with my family in a two-room house.  You lost faith in God and stopped praying, and in the meantime I started praying five times a day, thanking God.


 God gave you a small test.  You fell into that.  “Many times you don't like something that is actually good for you;  Many times you like something that is actually bad for you.  You do not know what God knows. ”  [Baqarah 2: 216]


 Suppose you have a serious illness.  You are lying in bed thinking, how did Allah give such a disease to a person who prays five times like me?  Is Islam really a religion?  Is there really anyone called Allah?  But the doctor who is treating you, on the other hand, is thanking God in his heart for giving him a case like yours.  He will write a paper on your treatment and do a PhD.  His research will then be used to treat thousands of people.  It is a great good news for the human race to think that the more research you do as a result of your serious illness, the better the medical science will be and the easier it will be to treat patients.  But you did not understand that.  If you really claim that you pray five times for Allah, fast 30 times, perform Tarabeeh, pay Zakat, but then you lose faith in Allah in case of any major calamity, then how much of your worship is for Allah and how much will people say?  For that, you should think about it again.  "He who created death and life to test you, to show you which of you is truly doing good.  Allah has great power and authority, and He is the Most Forgiving. ”  [Ecclesiastes 6: 2]


 What seems bad to your little intellect can be good for the human race.  You may think that if you could get the business that you could not catch even after trying hard, you, your family would be much better off, many poor people would be employed.  But you do not know the future.  God knows that if you were allowed to do this business, you would end up at the expense of the business, at the same time destroying your family, putting many poor people in extreme hardship without paying them, and discrediting the country to foreign clients.  As a result, they may not even think of doing business with Bangladesh after that.  In this way our country will lose projects worth crores of rupees.  So don’t always think of yourself as the most qualified person to do anything.  There are more deserving people in the world than you, whom God did not consider necessary.  “Do you not see how Allah has devoted all that is in the heavens and the earth for your own good, and how He has bestowed upon you good and secret good?  Even then, some people argue about God, where they have no knowledge, no guidance, no book with certain knowledge. ”  [Luke 31:20]


 We have a misconception that whatever is good comes from God, and whatever is bad is because of Satan, we have no hand in it.  Misconception.  All good and evil are created by God, and everything that is good in our lives is by God's grace, and everything that is bad is our fault, by God's permission.  They say, "It's because of you (Muhammad)."  Tell them, "Both come from God."  The problem with these people is that they have no idea what they are being told.  Whatever is good for you is from God, and whatever is bad is for you.  … [4: 7-89]


 "You (Satan) will have no power over my followers, except those who follow you."  [15:42] When all matters are decided (on the Day of Resurrection), Satan will say, "GOD has promised you the truth."  I also promised you, but they were all lies.  I had no power over you except to call you.  You answered my call.  So do not blame me, but blame yourselves. ”[14:22]


 So don't say wrongly that it's all the devil's fault, if it weren't for the devil you wouldn't have done those wrongs.  Satan only gives you ideas, you do wrong knowingly.  You are responsible for the abuse of your freedom of decision, not the devil.  There's a computer magazine on your desk, and on the front TV, on the MTV channel, there's an educated, elderly, mother of two, named Britney Spears, skipping over her nominal clothes.  If you decide not to turn off the TV and read the magazine, then it is not the devil's fault, it is your fault.  So don't think that you would have become an angel without Satan.


 Then why did God not make man so that he could not do evil?


 God has made angels who can do no evil.  They do not have the freedom to make that decision.  The purpose of creating a human and jinn nation was not to create two more intelligent beings who would have no freedom of decision.  God has a great plan for us that we do not understand.  For that master plan, Allah has created us and the jinn with intelligent and at the same time freedom of decision.  Many of us use that free will to do good even when we have the opportunity to do bad things, and many of us do bad things even when we have the opportunity to do good.  We are responsible for our decisions.


 Courtesy: Omar al-Jabir

Comments