আধুনিক প্রজন্মের কাছে আল কোরআন বনাম মোবাইল।... Al-Quran vs. Mobile to the modern generation.

 ★আধুনিক প্রজন্মের কাছে আল-কুরআন বনাম মোবাইল!


ইন্টারনেটে প্রচারিত একটি বার্তা অনুধাবন করুন। 

বোবা আশা পোষণ করে, যদি সে কুরআন তিলাওয়াত করতে পারতো!

কালা আশা পোষণ করে, যদি সে কুরআন শুনতে পেতো!

অন্ধ আশা পোষণ করে, যদি সে কুরআন দেখতে পারতো!

অশিক্ষিত আশা পোষণ করে, যদি সে কুরআন পড়তে পারতো!

আর সুস্থ শিক্ষিতদেরকে ধ্বংস করেছে মোবাইল।

হাঁ, আধুনিক প্রযুক্তির মোবাইল। 


সালাফে সালেহীন কিভাবে কুরআন নিয়ে দীর্ঘ সময় ধরে অবিরাম রত থাকতেন?  আমরা তা শুনে অবাক হতাম। কিন্তু আজ মোবাইল নিয়ে অবিরাম নিরত ছেলে-মেয়েদেরকে দেখে সে অবাক দুরীভিত হয়েছে। এখন বুঝতে পারছি যে, মন যখন কোনো কিছুকে ভালোবাসে, তখন তাকে নিয়ে বিনা ক্লান্তি ও বিরক্তি ছাড়া নিরত থাকা যায়। 


মাদ্রাসার কুরআনের ওস্তাদ এক ছাত্রকে প্রশ্ন করলো, `কুরআনের ব্যাপারে পূর্বযুগে সালাফদের অবস্থান ও ব্যাপৃতি কেমন ছিল?'

চট করে ছাত্রটি উত্তর দিল, `জি, ঠিক বর্তমান যুগে মোবাইল নিয়ে আমাদের অবস্থান ও ব্যাপৃতির মতো।'

বড় তিক্ত এই বাস্তবতা।


কুরআন আপনার আগে আগে কবর ও হাশর পর্যন্ত যাবে, কিন্তু মোবাইল মরণের আগেই আপনার নিকট থেকে নিয়ে নেয়া হবে। 


সুতরাং কার সাথে কতটা সময় বায় করছেন,  তার হিসাব রাখছেন কি?


ভেবে দেখার দরকার আছে। 


পাম্পার্স পরা বাচ্চাদের পাম্পার্স তুলে তুলে মায়েরা যেমন একটু পরপর পেশাব-পায়খানা কিছু এসেছে কি না চেক করে, তেমনি আপনিও মাঝে মাঝে চেক করে দেখেন, মোবাইলে কিছু এসেছে কি না। তাই না?


বারবার দেখেন, প্রেরিত ম্যাসেজ-এ বন্ধুরা কি লিখেছে দেখি। কিন্তু কুরআন খুলে প্রত্যহ কতবার দেখেন যে, সুমহান প্রতিপালক প্রেরিত ম্যাসেজ-এ কি লিখেছেন দেখি?


আপনার মোবাইলে তো কোনদিন ধুলো লেগে থাকে না। কিন্তু আপনার কুরআনটা লক্ষ্য করুন তো, তার ওপর কত ধুলো!

বিধায় আপনি কি অনুমান করতে পারছেন যে, আপনি স্রষ্টার চাইতে কত বেশি সৃর্ষ্টির সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।


সাহাবী খালেদ বিন ওলীদ রাজিয়াল্লাহু আনহু কুরআনের সাহচর্যে জীবন যাপন করেছেন। কিন্তু শেষ জীবনে কুরআন ধারণ করে কেঁদে তিনি বলেছিলেন, 

`জিহাদের ব্যস্ততা আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছিল।'


কি সুন্দর ছিল সে অজুহাত!


কিন্তু আমরা অজুহাতে কী বলবো?

`মোবাইলের ব্যস্ততা আমাদেরকে তোমার কাছ থেকে দূরে রেখেছিল।'


বড় দুঃখের কথা ওহে কুরআনের উম্মাত!

হায় আফসোস! আমরা যদি মোবাইল ধরার মতো হাতে কুরআন ধরতে পারতাম, তাহলে আমাদের অবস্থার কতই না পরিবর্তন ঘটতো।


এখন অবস্থা তো এমন, আমরা মোবাইল ছাড়া বাঁচতে পারবো না। 

আমরা কি কুরআন ছাড়া বাঁচতে পারবো?


যেখানে যাই, মোবাইল সঙ্গে যায়, আমাদের পকেট ও ব্যাগে মোবাইল থাকে।

কী হতো, যদি কুরআন থাকতো?


আমরা কোনো খুশীর উপলক্ষ্যে মোবাইল উপহার দিই। 

কেমন হতো, যদি আমরা কুরআন উপহার দিতাম?


আমরা সফর ইত্যাদিতে টাইম পাস করার জন্য মোবাইল (অপ্রয়োজনীয়) দেখি। 

কেমন হয়, যদি আমরা কুরআন পড়ে সময়কে  কাজে লাগাই?


আমরা দিনে যতবার মোবাইল দেখি, ততবার যদি কুরআন দেখি, তাহলে অল্প সময়ে কুরআন খতম করতে পারি। 


আমরা মোবাইল চার্জ দেয়ার ব্যাপারে যতটা খেয়াল রাখি, ততটা খেয়াল কি নামাজ ও কুরআনের প্রতি রাখি?


আমরা মোবাইলের ব্যালেন্স রাখতে যত টাকা বায় করি, তত টাকা কি সাদকা করতে পারি?


আমরা যেভাবে গ্রুপ ফ্রেন্ডসদের সাথে যোগাযোগ রাখি, সেভাবে কি বাবা-মা ও আত্মীয়-স্বজনদের সাথে রাখি?


আমরা মসজিদে নামাযের জন্য হাজির না হলেও যদি সেখানে ফ্রি wifi পাই, তাহলে তো হাজির হব নিশ্চয়ই।

কী হয়ে গেলাম আমরা?


প্রিয় ভাই ও বোনেরা!

মোবাইল হালকা বহনযোগ্য একটি যন্ত্র। তা যেন দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য ভারী বোঝা ও কঠিন যন্ত্রণার কারণ না হয়। 


সাবধান! মোবাইল ব্যবহার করুন খুবই সতর্কতার সাথে কেবল উপকারী কর্মে।


মোবাইল আপনার দুনিয়া ও আখেরাতের জন্য উপকারী হতে পারে আবার অপকারীও।

আপনি মোবাইলকে কেবল উপকারী বানান। 

মোবাইল যেন আল্লাহর আনুগত্য, ইবাদত, নামায, কুরআন তিলাওয়াত, জিকির, পিতামাতার খিদমত, স্বামীর খিদমত, আত্মীয়তার বন্ধন বজায় করা থেকে  আপনাকে বিরত না রাখে।


মোবাইলের ছিদ্রপথে কোনো চোর আপনার ঈমান, আকীদা, সভাতা সততা, সতীত্ব, পর্দা ইত্যাদি যেন চুরি না করতে পারে। 


দূরে থাকুন এর মাধ্যমে অবৈধ প্রেম-ভালোবাসা, পরকীয়া করা হতে এবং অশ্লীল ও অবৈধ কিছু দেখা বা শোনা হতে। 


সময় আপনার জন্য বড় মূল্যবান। সাবধান! মোবাইল যেন আপনার সেই অমূল্য সম্পদ চুরি করতে না

 পারে। 


আল্লাহ আমাদেরকে তাওফিক দিন। আমীন। 


সংগ্রহ ও ভাবানুবাদ : আব্দুল হামীদ আল-ফাইজী আল-মাদানী


Al-Quran vs. Mobile to the modern generation!


 Understand a message spread on the Internet.

 Boba hopes, if he could recite the Qur'an!

 Kala hopes, if he could hear the Qur'an!

 Blind hope, if he could see the Quran!

 Uneducated hopes, if he could read the Qur'an!

 And mobile has destroyed healthy educated people.

 Yes, modern technology mobile.


 How did the Salaf Salehin stay engaged in the Qur'an for a long time?  We would be surprised to hear that.  But today, he is surprised to see the endless boys and girls working with mobile phones.  Now I understand that when the mind loves something, it can be engaged in it without fatigue and annoyance.


 The madrasa Qur'an teacher asked a student, "What was the position and scope of the Salaf in the past regarding the Qur'an?"

 The student quickly replied, "Yes, just like our position and occupation with mobile in the present age."

 The big bitter reality.


 The Qur'an will go to the grave and resurrection before you, but the mobile will be taken from you before death.


 So who is keeping track of how much time you are spending with whom?


 Need to think.


 Just as mothers pick up the pampers of children wearing pampers and check to see if anything has come to the toilet, you also check from time to time to see if anything has come on the mobile.  Isn't it?


 Repeatedly, I see what friends have written in the sent message.  But how many times do you open the Qur'an every day and see what the glorious Lord has written in the message?


 Your mobile never gets dusty.  But notice your Quran, how much dust on it!

 So can you imagine how much more you keep in touch with creation than with the Creator?


 The Companion Khalid bin Waleed lived in the company of the Qur'an.  But in his last life he wept over the Qur'an, saying,

 The busyness of that jihad kept me away from you. '


 What a beautiful excuse he was!


 But what do we say on the pretext?

 The busyness of that mobile kept us away from you. '


 Sadly, O ummah of the Qur'an!

 Alas!  If we could hold the Qur'an in our hands like a mobile phone, our situation would change a lot.


 Now the situation is such that we cannot live without mobile.

 Can we live without the Quran?


 Wherever we go, with mobiles, we have mobiles in our pockets and bags.

 What if there was a Quran?


 We give mobile gifts for any happy occasion.

 What if we gave the Qur'an as a gift?


 We see mobiles (unnecessary) to pass the time on tours etc.

 What if we use the time to read the Qur'an?


 If we look at the Qur'an as many times a day as we look at the mobile, then we can finish the Qur'an in a short time.


 Do we pay as much attention to prayers and the Qur'an as we do to mobile charging?


 Can we donate as much money as we spend to keep the balance of the mobile?


 Do we communicate with parents and relatives the way we communicate with group friends?


 Even if we don't come to the mosque for prayers, if we get free wifi there, then we will definitely come.

 What happened to us?


 Dear brothers and sisters!

 Mobile is a light portable device.  May it not be a cause of heavy burden and hardship for us in this world and in the Hereafter.


 Be careful!  Use mobile very carefully only for beneficial purposes.


 Mobile can be beneficial for your world and the hereafter and also harmful.

 You just make mobile useful.

 Mobile should not prevent you from maintaining obedience to Allah, worship, prayer, recitation of the Qur'an, remembrance, service to parents, service to husband, kinship.


 No thief can steal your faith, creed, meeting honesty, chastity, veil etc. in the hole of the mobile.


 Stay away from illicit love, being an outsider and seeing or hearing something obscene and illegal.


 Time is of the essence.  Be careful!  Mobile should not be used to steal your precious resources

  Can


 May Allah bless us.  Amen.


 Collection and Translation: Abdul Hamid Al-Faizi Al-Madani

Comments